বকেয়া মিলবে নিশ্চিত, তবে মানতে হবে এই শর্ত! পঞ্চায়েত কর্মীদের জন্য বড় ঘোষণা

বকেয়া মিলবে নিশ্চিত, তবে মানতে হবে এই শর্ত! পঞ্চায়েত কর্মীদের জন্য বড় ঘোষণা

শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সারা বাংলা গ্রামীণ সম্পদ কর্মী সংগঠনের উত্তরবঙ্গ সমাবেশে যোগ দিয়ে গ্রাম পঞ্চায়েত কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, কর্মীরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে তাঁদের বকেয়া মেটাতে রাজ্য সরকার পিছপা হবে না। রাজ্যে পরিবর্তনের পর কর্মীদের সাম্মানিক বৃদ্ধির বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও জানান, ভবিষ্যতে ভাতা বৃদ্ধির বিষয়েও সরকার যথেষ্ট ইতিবাচক। কর্মীরা ঠিকভাবে কাজ করলে সরকার সর্বদা তাঁদের পাশে থাকবে।

একই অনুষ্ঠান থেকে আবাস যোজনা নিয়ে কড়া বার্তা দিয়ে পঞ্চায়েতমন্ত্রী জানান, প্রকল্পে জমা পড়া বহু আবেদনের মধ্যে বেশ কিছু ভুয়ো নাম রয়েছে। প্রকৃত দুঃস্থ ও গৃহহীনরা যাতে ঘর পান, সেই লক্ষ্যে শীঘ্রই পুরো তালিকাটি পুঙ্খানুপুঙ্খ যাচাই করে অযোগ্যদের নাম বাদ দেওয়া হবে। পাশাপাশি বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন আইন মেনেই কাজ করছে এবং কারোর ব্যক্তিগত মন্তব্য বা হুঁশিয়ারিতে প্রশাসনিক নিয়মনীতিতে কোনো প্রভাব পড়বে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *