উদ্ধার হলো বরফের ফাঁদ! নেপালে আটকে থাকা বাঙালি পর্যটকদের জন্য এল স্বস্তির খবর

উদ্ধার হলো বরফের ফাঁদ! নেপালে আটকে থাকা বাঙালি পর্যটকদের জন্য এল স্বস্তির খবর

নেপালের সু ফোকসুন্দো ন্যাশনাল পার্কে তীব্র তুষারপাতে আটকে পড়া ছয় ভারতীয় পর্যটককে উদ্ধারে অভিযান শুরু করেছে স্থানীয় প্রশাসন। শনিবার গাইডের নিষেধ উপেক্ষা করে বরফাবৃত ওই পাহাড়ি এলাকায় গিয়ে তাঁরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। রবিবার দোলপা জেলার মুখ্য জেলা আধিকারিক জুনু ধাকাল এই বিপদের কথা নিশ্চিত করে জানান, পর্যটকদের সঠিক অবস্থান চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের নিরাপদে ফিরিয়ে আনতে ইতিমধ্যেই সেনাবাহিনীর একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আটকে থাকা পর্যটকদের দলে চার জন বাঙালি সহ মোট ছয় জন রয়েছেন। তাঁদের নাম মৌমিতা হালদার, পিয়ালি কোলে, জজলা ত্রিবেদী কুমার, আদিত্য সিংহ, দীপলিনা বিশ্বাস ও রাজেশ দে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবহাওয়া প্রতিকূল হওয়া সত্ত্বেও দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। দ্রুত পদক্ষেপের ফলে শীঘ্রই পর্যটকরা নিরাপদে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *