অবসর নিলেন রোনালদো! ফুটবল বিশ্বে কি তবে এক যুগের অবসান?

অবসর নিলেন রোনালদো! ফুটবল বিশ্বে কি তবে এক যুগের অবসান?

 

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা ক্রিশ্চিয়ানো রোনালদোর

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে ফুটবলকে বিদায় জানালেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে তিনি নিজের অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন।

আন্তর্জাতিক ফুটবল মহল সূত্রে খবর, জাতীয় দলের প্রধান কোচের সঙ্গে মতপার্থক্যই এই আকস্মিক সিদ্ধান্তের মূল কারণ। ম্যাচ খেলার সময়সীমা ও দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন ‘সিআর সেভেন’। এই পরিস্থিতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন না পাওয়ায় ক্ষোভ ও অভিমান থেকে তিনি ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

রোনালদোর এই বিদায়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের এমন এক অধ্যায়ের সমাপ্তি ঘটল, যার রেকর্ড ভেঙে ফেলা প্রায় আসাম্ভব। পর্তুগালের জার্সি গায়ে সর্বাধিক ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করার বিশ্বরেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর নেতৃত্বেই ২০১৬ সালে পর্তুগাল প্রথমবারের মতো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো কাপ) জয় করে। এছাড়া ২০১৯ ও ২০২৫ সালে দেশকে উয়েফা নেশনস লিগ শিরোপা জেতাতেও তিনি অনবদ্য ভূমিকা পালন করেন।

নিজের ভিডিও বার্তায় রোনালদো জানান, আসন্ন আন্তর্জাতিক উইন্ডোর পরেই তিনি জাতীয় দলের আইকনিক ৭ নম্বর জার্সিটি তুলে রাখবেন। তিনি বলেন, “পর্তুগাল সর্বদা আমার হৃদয়ে থাকবে।” প্রিয় তারকার এই অনাকাঙ্ক্ষিত বিদায়ের খবরে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত ও অনুরাগী শোকস্তব্ধ হয়ে পড়েছেন। তাঁর এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের এক বর্ণময় যুগের অবসান ঘটল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *