ঘূর্ণিঝড় বিদায় নিতেই বাংলায় শীতের ঝোড়ো এন্ট্রি, কালীপুজোর রাতেই কি জাঁকিয়ে পড়বে শীত?

ঘূর্ণিঝড় বিদায় নিতেই বাংলায় শীতের ঝোড়ো এন্ট্রি, কালীপুজোর রাতেই কি জাঁকিয়ে পড়বে শীত?

 

দক্ষিণবঙ্গে পারদ পতনের পূর্বাভাস, ১০ নভেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণবঙ্গজুড়ে আগামী তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এরপর কয়েক দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ নভেম্বর পর্যন্ত কলকাতা ও সংলগ্ন এলাকায় আবহাওয়া শুষ্ক থাকবে। তবে ১০ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত শহরে হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ১০ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ১১ নভেম্বর উপকূলীয় জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতেও ৯ নভেম্বর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে আগামী শনিবারের মধ্যে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর সোমবার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *