PoK-তে সেনার ভয়াবহ তাণ্ডব, গণহত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য!

PoK-তে সেনার ভয়াবহ তাণ্ডব, গণহত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য!

 

রাওয়ালকোটে পাক বাহিনীর হামলা: উত্তাল পরিস্থিতি, ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের রাওয়ালকোটে পাক সেনাবাহিনীর ড্রোন ও গোলা হামলায় অসামরিক বাড়িঘর ধ্বংসের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তজনা ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে, হামলার কবলে পড়ে একাধিক ঘরবাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের টুকরো প্রদর্শন করে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে সাধারণ মানুষের ওপর সরাসরি প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে। এই পরিস্থিতির জেরে রাওয়ালকোটের সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাওয়ায় প্রশাসন তড়িঘড়ি করে গোটা শহরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। তথ্য আদান-প্রদান রুখতে এই ‘ব্ল্যাকআউট’ জারি করা হলেও, সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ থামানো সম্ভব হয়নি। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ রাজপথে নেমে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করছেন।

বিক্ষুব্ধ বাসিন্দাদের দাবি, সেনাপ্রধান অসীম মুনিরের প্রত্যক্ষ নির্দেশেই নিরস্ত্র সাধারণ মানুষ এবং অসামরিক বসতি লক্ষ্য করে এই সামরিক অভিযান চালানো হচ্ছে। উল্লেখ্য, ২০২৬ সালের জুন মাস থেকে শুরু হওয়া এই দীর্ঘস্থায়ী আন্দোলনের জেরে এখন পর্যন্ত পাক বাহিনীর হাতে ১৫৩ জনেরও বেশি আন্দোলনকারীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। বর্তমানে পুরো শহরে চরম আতঙ্ক বিরাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *