মা শিবানীর ৬০তম জন্মদিনে ভক্তদের জন্য এলাহি আয়োজন!

মা শিবানীর ৬০তম জন্মদিনে ভক্তদের জন্য এলাহি আয়োজন!

 

৬০তম জন্মোৎসবে সেজেছে শিবানী পীঠ, চলছে বিশেষ আয়োজন

নিজস্ব প্রতিবেদক: পুণ্যতীর্থ শিবানী পীঠ এবার তাঁর ৬০তম জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মন্দির চত্বরসহ পার্শ্ববর্তী এলাকা আলোকমালায় বর্ণিল সাজে সেজে উঠেছে।

জানা যায়, দেবীর নামকরণ ও প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক আধ্যাত্মিক প্রেক্ষাপট। পরিবারের সদস্যা নিরুপমাদেবী তিনবার স্বপ্নাদেশ পাওয়ার পর পঞ্চাননতলার পুকুর থেকে দেবীর ঘট উদ্ধার করেন। পরবর্তীতে ১৯৬৬ সালে পরিবারের পূর্বপুরুষ দুর্গাদাস ভট্টাচার্য মন্দিরটি প্রতিষ্ঠা করেন। স্বপ্নাদেশ অনুযায়ীই দেবীর নাম রাখা হয় ‘শিবানী’।

মন্দিরের মূল আকর্ষণ হলো সম্পূর্ণ নিম কাঠের তৈরি শ্রীমন্ত ভাস্করের হাতে নির্মিত কৃষ্ণবর্ণা কালিকা মূর্তি। লোকশ্রুতি রয়েছে, শ্যামাপূজার আগের দিন ভাস্কর নিরুপমাদেবীর হাতে এই মূর্তি তুলে দেন এবং মায়ের নির্দেশে তা দুর্গাদাস ভট্টাচার্যের কাছে হস্তান্তর করা হয়। মা শিবানীর এই দারুময় মূর্তির মুখাবয়বে সন্তান বাৎসল্যের এক জীবন্ত রূপ ফুটে উঠেছে।

শিবানী পীঠের বর্তমান আয়োজনের বিষয়ে পরিবারের সদস্য ফাল্গুনী ভট্টাচার্য জানান, ৬০তম জন্মদিন উপলক্ষে দর্শনার্থীদের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে ছুটে আসেন। প্রতি মঙ্গল ও শনিবার মন্দিরে শান্তির জল দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস, এই পীঠস্থানে মন থেকে কিছু প্রার্থনা করলে তা পূরণ হয়, যার ফলে বিশেষ পুজোর দিনগুলোতে মন্দিরে ভক্তদের ঢল নামে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *