সিএবি-র বিভিন্ন কমিটিতে বড় রদবদল, জায়গা পেলেন পাঁচ বিজেপি নেতা ও বিধায়ক

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-র বিভিন্ন কমিটিতে বড়সড় রদবদল করা হয়েছে। এই রদবদলের ফলে সিএবি-র একাধিক গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেয়েছেন বিজেপির পাঁচ নেতা ও বিধায়ক। যদিও কমিটির সদস্য হিসেবে তাঁদের অন্তর্ভুক্ত করা হলেও, কাউকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়নি।
নতুন তালিকা অনুযায়ী, বরানগরের বিধায়ক সজল ঘোষকে ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি জায়গা পেয়েছেন ফিনান্স কমিটিতে। এছাড়া স্কুল কমিটিতে রাখা হয়েছে দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যকে।
পাশাপাশি, গ্রাউন্ড কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে দমদম উত্তরের বিধায়ক সৌরভ সিকদার এবং বিজেপি নেতা তমোঘ্ন ঘোষকে। সিএবি-র সাম্প্রতিক এজিএম-এর পর এই কমিটি পুনর্গঠন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। সিএবি-র প্রশাসনিক কাঠামোয় বিজেপি নেতাদের এই প্রবেশ নতুন কোনো সমীকরণের ইঙ্গিত কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে।