লুচি থেকে ছানা, বাঙালির খাবারের ইতিহাস জানতে পড়ুন এই ৬টি বই

সকালবেলা গরম লুচি-আলুর দম কিংবা বিকেলে চায়ের সঙ্গে শিঙাড়া—বাঙালির খাদ্যতালিকায় এমন অনেক পদই রয়েছে, যার ইতিহাস অনেকেরই অজানা। বাঙালির রান্নার সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস, সমাজ এবং নানা সংস্কৃতির প্রভাব। পর্তুগিজদের আগমন থেকে ঔপনিবেশিক শাসন, সব মিলিয়ে বাঙালির পাতে রয়েছে নানা বিবর্তনের গল্প। সেই ইতিহাসের খোঁজ পেতে পড়তে পারেন এই ৬টি বই।

১. বাঙালির খাদ্য-সংস্কৃতি: প্রাক্‌-ঔপনিবেশিক ও ঔপনিবেশিক কাল (টুপুর বন্দ্যোপাধ্যায়): বাঙালির রান্নায় ছানার ব্যবহার কীভাবে এল বা ব্রিটিশদের খাদ্যাভ্যাস কীভাবে আমাদের রান্নাঘরকে প্রভাবিত করল, তার ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেছেন লেখিকা।

২. পাক রাজেশ্বর ও ব্যঞ্জন রত্নাকর (শ্রী পান্থ): প্রায় দেড়শো বছর আগের সম্ভ্রান্ত পরিবারের রান্নার ধরন জানতে এই দুই প্রাচীন গ্রন্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্ধমানের রাজা মহতাব চাঁদের উদ্যোগে রচিত ‘পাক রাজেশ্বর’ এবং গৌরীশঙ্কর তর্কবাগীশের ‘ব্যঞ্জন রত্নাকর’-এ তৎকালীন মাংস রান্নার নানা পদ্ধতির বিবরণ পাওয়া যায়।

৩. আমিষ ও নিরামিষ আহার (প্রজ্ঞাসুন্দরী দেবী): রান্নাকে শিল্প হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা প্রজ্ঞাসুন্দরী দেবী ছয় খণ্ডে এই গ্রন্থটি সাজিয়েছিলেন। এতে দুই হাজারেরও বেশি রান্নার প্রণালী রয়েছে।

৪. বাঙালির খাদ্যকোষ (মিলন দত্ত): এই বইয়ে বাঙালির খাবার ও খাদ্যাভ্যাসকে সামগ্রিক ভাবে তুলে ধরা হয়েছে। এখানে রান্নার প্রণালীর চেয়ে খাবারের ইতিহাস ও উৎসের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

৫. রকমারি নিরামিষ রান্না (রেণুকা দেবী চৌধুরানী): মাছ-মাংসের বাইরে নিরামিষ রান্নার বৈচিত্র্য নিয়ে লেখা এই বইটিতে প্রায় সাতশো নিরামিষ পদের প্রণালী রয়েছে। পূর্ববাংলার জমিদার পরিবারের গৃহবধূ রেণুকা দেবীর রান্নার প্রতি যত্ন ও অভিজ্ঞতা এই বইয়ের প্রতিটি পাতায় ফুটে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *