১২ বছর পর অবশেষে প্রীতির মুখে ‘হ্যাঁ’, কী গোপন প্রশ্ন করলেন সালমান?

১২ বছর পর অবশেষে প্রীতির মুখে ‘হ্যাঁ’, কী গোপন প্রশ্ন করলেন সলমন?

বলিউড অভিনেতা সালমান খানের ২০১৪ সালের একটি পুরোনো সোশ্যাল মিডিয়া পোস্ট বর্তমানে নতুন করে ভাইরাল হয়েছে। সে সময় আইপিএল চলাকালীন কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের ম্যাচ নিয়ে সালমান এক্স হ্যান্ডলে লিখেছিলেন, ‘জ়িন্টার দল কি জিতেছে?’ সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের ৭ উইকেটের দাপুটে জয়ের পর অভিনেতার সেই পুরোনো পোস্টটি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের জয়ের পর এক ক্রিকেটপ্রেমী প্রীতি জ়িন্টার ছবি এবং সালমান খানের সেই ১২ বছর আগের পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। পোস্টটির ক্যাপশনে ওই নেটিজেন মজাচ্ছলে বিষয়টিকে ‘এভারগ্রিন বিউটি এবং পোস্ট’ হিসেবে উল্লেখ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *