ভোটের মুখে স্কুটির সিটের নিচে টাকার পাহাড়, শোরগোল রাজ্যে!

ভোটের মুখে স্কুটির সিটের নিচে টাকার পাহাড়, শোরগোল রাজ্যে!

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যে হুগলির চণ্ডীতলা থেকে সাড়ে ৪ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেলে চণ্ডীতলা থানা এলাকায় নাকা চেকিংয়ের সময় কর্তব্যরত পুলিশকর্মীরা এক ব্যক্তিকে স্কুটি থামিয়ে তল্লাশি চালান। সেসময় স্কুটির সিটের নিচ থেকে বিপুল পরিমাণ টাকার বান্ডিল উদ্ধার হয়।

এই ঘটনায় কার্তিক দাস নামে ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের জেরার মুখে উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে তিনি কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এর ফলে সমস্ত অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে চণ্ডীতলা থানা কর্তৃপক্ষ। নির্বাচনকে কেন্দ্র করে জেলার সমস্ত এলাকায় পুলিশি নজরদারি ও তল্লাশি জোরদার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *