ফিল্মি ক্যারিয়ার ছেড়ে হঠাৎ কোথায় নিখোঁজ শ্রদ্ধা, ফাঁস হলো সেই গোপন রহস্য!

কেন নতুন ছবিতে সই করছিলেন না শ্রদ্ধা কাপুর? দীর্ঘ বিরতির কারণ জানালেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক: ‘স্ত্রী ২’-এর অভাবনীয় সাফল্যের পর থেকেই বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের পরবর্তী প্রজেক্ট নিয়ে জল্পনার শেষ ছিল না। কোটি টাকার প্রজেক্ট ও নতুন ছবির প্রস্তাব থাকা সত্ত্বেও কেন তিনি দীর্ঘ সময় কোনো চুক্তিতে সই করেননি, তা নিয়ে তৈরি হয়েছিল কৌতূহল। সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এক ‘আস্ক মি এনিথিং’ (AMA) সেশনে নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন এই তারকা।
শ্রদ্ধা জানান, মেগা হিট ছবির সাফল্যের পর ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী অনেকেই দ্রুত নতুন কাজে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু তিনি সেই পথে না হেঁটে ধৈর্য ধরার সিদ্ধান্ত নিয়েছিলেন। অভিনেত্রীর কথায়, “আমি শুরুতেই ঠিক করেছিলাম, যতক্ষণ না মনের মতো শক্তিশালী চিত্রনাট্য বা যথার্থ চরিত্র হাতে পাচ্ছি, ততক্ষণ তাড়াহুড়ো করে কোনো ছবিতে সই করব না।” নিজের সিদ্ধান্তে অটল থাকার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ বিরতির সময় নিজেকে কেবল ধৈর্য ধরার কথা বুঝিয়েছিলেন। আজ সেই সিদ্ধান্তের পেছনে ফিরে তাকালে তিনি গর্ববোধ করেন।
নতুন প্রজন্মের উদ্দেশ্যে জীবনবোধের এক বার্তা দিয়েছেন শ্রদ্ধা। ক্যারিয়ারের কঠিন সময়ে বিভ্রান্তি ও প্রলোভন এড়িয়ে নিজের ভেতরের কণ্ঠস্বর বা ‘ইনার ইনস্টিন্ট’-এর ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তিনি। তার মতে, পরিস্থিতির চাপে হতাশ না হয়ে নিজের বিশ্বাসের ওপর অটুট থাকাই বুদ্ধিমানের কাজ।
দীর্ঘ বিরতি ভেঙে বড় পর্দায় ফিরতে চলেছেন শ্রদ্ধা কাপুর। কিংবদন্তি লাভানি শিল্পী ‘ইথা বাই’-এর জীবনী অবলম্বনে নির্মিত মিউজিক্যাল ড্রামা ‘ইথা’-য় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাঁকে। মেডক ফিল্মস ও কাঠপুতলি ক্রিয়েশন্সের প্রযোজনায় নির্মিত এই ছবিতে সমাজের প্রথা ও গোঁড়ামির বিরুদ্ধে এক লড়াকু নারীর সংগ্রামের গল্প উঠে আসবে। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ইতিমধ্যে এর ট্রেলার দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।