ইরানের শাসনবদলই কি শান্তির চাবিকাঠি? ইজরায়েল থেকে বিস্ফোরক বার্তা ভারতীয় মহিলার

ইরানের শাসনবদলই কি শান্তির চাবিকাঠি? ইজরায়েল থেকে বিস্ফোরক বার্তা ভারতীয় মহিলার

তেল আভিভের রাজপথে সাইরেনের শব্দ আর মাঝেমধ্যেই রকেটের গর্জন, তবুও ভিটে ছাড়তে নারাজ সেখানে কর্মরত ভারতীয়রা। যুদ্ধের আবহে ইজরায়েলে থাকা তেলঙ্গানার সোমা রবি শোনালেন এক রুদ্ধশ্বাস অভিজ্ঞতার কথা। তাঁর মতে, খামেনেইয়ের উত্তরসূরিরা বদলা নেওয়ার নেশায় মত্ত থাকলে এই অশান্তি থামবে না। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি ফেরাতে ইরানে সরকার পরিবর্তন এবং বিরোধীদের ক্ষমতায় আসা অত্যন্ত জরুরি বলে মনে করছেন তিনি।

সোমা জানালেন, যুদ্ধ চললেও ইজরায়েলে ভারতীয়দের নিরাপত্তা নিয়ে আপাতত বড় কোনো সংশয় নেই। ইজরায়েল সরকার ও ভারতীয় দূতাবাসের নির্দেশিকা মেনে সাইরেন বাজলেই তাঁরা বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন। পরিস্থিতির উন্নতি হলে ১০-১৫ মিনিটের মধ্যেই আবার স্বাভাবিক ছন্দে ফিরছেন সবাই। তবে তাঁর স্পষ্ট দাবি, ইরানের সাধারণ মানুষ যেদিন প্রকৃত স্বাধীনতা পাবেন এবং সে দেশের শাসন ক্ষমতায় পরিবর্তন আসবে, সেদিনই হয়তো মধ্যপ্রাচ্যে যুদ্ধের কালো মেঘ স্থায়ীভাবে সরে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *