সংসদের উচ্চকক্ষেও জয়জয়কার রূপান্তরকামী সুরক্ষা সংশোধনী বিলের

সংসদের উচ্চকক্ষেও জয়জয়কার রূপান্তরকামী সুরক্ষা সংশোধনী বিলের

লোকসভার পর এবার রাজ্যসভাতেও নির্বিঘ্নে পাশ হয়ে গেল রূপান্তরকামী সুরক্ষা সংশোধনী বিল। মঙ্গলবার নিম্নকক্ষে ধ্বনি ভোটের মাধ্যমে সবুজ সংকেত পাওয়ার পর বুধবার সংসদের উচ্চকক্ষেও বিলটি অনুমোদিত হয়। রূপান্তরকামী ব্যক্তিদের অধিকার রক্ষা ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এই আইনি পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিলটি পাশের আগে রাজ্যসভায় বিরোধী শিবিরের পক্ষ থেকে ডিএমকে সাংসদ তিরুচি শিবা এটি পুনরায় বিবেচনার জন্য সিলেক্ট কমিটিতে পাঠানোর প্রস্তাব দিয়েছিলেন। তবে ভোটাভুটির পর সেই প্রস্তাব খারিজ হয়ে যায় এবং ধ্বনি ভোটের মাধ্যমেই বিলটি চূড়ান্ত অনুমোদন পায়। এর ফলে রূপান্তরকামীদের সুরক্ষা নিশ্চিত করার পথে আইনি প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *