ইরানি হামলায় ধ্বংস মার্কিন চোখ ৬০০০ কোটির যুদ্ধবিমান মাটির সঙ্গে মিশল

ইরানি হামলায় ধ্বংস মার্কিন চোখ ৬০০০ কোটির যুদ্ধবিমান মাটির সঙ্গে মিশল

আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র সংঘাতের মাঝে বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল ওয়াশিংটন। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানের নিখুঁত ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলায় ধ্বংস হয়েছে অত্যন্ত মূল্যবান মার্কিন ‘ই-৩ সেন্ট্রি’ যুদ্ধবিমান। আধুনিক যুদ্ধে নজরদারি ও কমান্ড কন্ট্রোল ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত এই বিমানটিকে ‘মার্কিন চোখ’ বলা হয়। রডারের রাউন্ড ডোম বিশিষ্ট এই উড়ন্ত কমান্ড সেন্টারটি ধ্বংস হওয়ায় মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক শক্তিতে বড় ধাক্কা লাগল বলে মনে করা হচ্ছে।

প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত এই বিমানটি আকাশপথে একই সময়ে ৬০০টিরও বেশি লক্ষ্যবস্তুকে ট্র্যাক করতে সক্ষম ছিল। টানা আট ঘণ্টা আকাশে উড়ে ৫০০ মাইল বেগে নজরদারি চালাতে পারা এই যুদ্ধবিমানটি প্রায় ৪০০ কিলোমিটার দূর থেকেই শত্রুর উপস্থিতি টের পেত। পশ্চিম এশিয়ায় আমেরিকার একাধিক সামরিক ঘাঁটিতে ইরানের ক্রমাগত পালটা হামলায় ওয়াশিংটনের ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে। তেহরানের এই সাম্প্রতিক আক্রমণ পেন্টাগনের নজরদারি সক্ষমতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *