চ্যাটজিপিটির ‘নটি মোড’ নিয়ে বড় ঘোষণা ওপেনএআই-এর

চ্যাটজিপিটির ‘নটি মোড’ নিয়ে বড় ঘোষণা ওপেনএআই-এর

এআই-এর সঙ্গে মনের কথা বা যৌনতায় ভরা চ্যাট করার দিন কি তবে শেষ হতে চলেছে? সম্প্রতি চ্যাটজিপিটির বহুল চর্চিত ‘এরোটিক মোড’ বা ‘নটি চ্যাট’ ফিচারটি নিয়ে একটি বড়সড় সিদ্ধান্ত নিল স্যাম অল্টম্যানের সংস্থা ওপেনএআই। আপাতত অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে এই বিতর্কিত ফিচারটি।

মূলত ব্যবহারকারীর নিরাপত্তা এবং নৈতিকতার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ। বিশেষ করে নাবালকদের হাতে যাতে কোনোভাবেই অশালীন বা আপত্তিকর কন্টেন্ট পৌঁছে না যায়, তা নিশ্চিত করতেই পিছু হটল সংস্থাটি। এআই চ্যাটবট যাতে কোনো অবস্থাতেই অনৈতিক কথাবার্তা না বলে, সেই বিষয়ে সংস্থার অন্দরেই ব্যাপক চাপ ছিল। এছাড়া গ্রোক-এর মতো অন্যান্য এআই মডেলের যৌনতাপূর্ণ কন্টেন্ট তৈরির ঘটনা প্রকাশ্যে আসার পর ওপেনএআই-এর ওপর নিরাপত্তা বিধির কড়াকড়ি আরও বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের যৌনতাপূর্ণ চ্যাট মানুষের আবেগের ওপর দীর্ঘমেয়াদে কেমন প্রভাব ফেলতে পারে, তা নিয়ে আরও গভীর গবেষণার প্রয়োজন রয়েছে। এর আগে স্যাম অল্টম্যান জানিয়েছিলেন যে, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য কিছু বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি স্পষ্ট করেছিলেন যে প্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্কের মতোই বিবেচনা করা উচিত এবং সঠিক বয়স যাচাইয়ের মাধ্যমে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া যেতে পারে। তবে বর্তমান পরিস্থিতিতে সেই পরিকল্পনা থেকে সরে এসে মূল প্রযুক্তির উন্নতির ওপরই বেশি জোর দিচ্ছে ওপেনএআই। ফিচারটি ভবিষ্যতে ফিরবে কি না, তা নিয়ে এখনও কোনো নিশ্চিত বার্তা মেলেনি।

আপনি কি চ্যাটজিপিটির এই সিদ্ধান্তের সাথে একমত? আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *