নির্ঘুম রাত আর দেশান্তরের আতঙ্ক ঘুচিয়ে ত্রাতা হয়ে দাঁড়ালেন আইনজীবী প্রার্থী

নির্ঘুম রাত আর দেশান্তরের আতঙ্ক ঘুচিয়ে ত্রাতা হয়ে দাঁড়ালেন আইনজীবী প্রার্থী

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় যখন দেশান্তরের আশঙ্কায় ঘুম উড়েছে কৃষ্ণনগর দক্ষিণের চুপিপোতা গ্রামের অসহায় মানুষদের, ঠিক তখনই মানবতার নজির গড়লেন কংগ্রেস প্রার্থী আব্দুর রহিম শেখ। সোমবার গ্রামের এক বিশেষ শিবিরে নিজে হাতে কলম ধরে শয়ে শয়ে মানুষের ট্রাইব্যুনাল ফর্ম পূরণ করে দিলেন পেশায় আইনজীবী এই প্রার্থী।

বিশেষ নিবিড় সমীক্ষায় নাম বাদ পড়ায় দিশেহারা গ্রামবাসীরা জানতেন না আইনি লড়াইয়ের পথ। তাদের এই অজ্ঞতা দূর করতে এবং নাগরিক অধিকার ফিরিয়ে দিতে ১১ ও ১২ নম্বর বুথের বাসিন্দাদের নিয়ে এই সহায়তা শিবিরের আয়োজন করা হয়। রহিম শেখ জানান, পেশাগত দায়বদ্ধতা থেকেই তিনি সাধারণ মানুষের আইনি নথিপত্র গোছাতে এবং ফর্ম পূরণে সরাসরি সাহায্য করছেন। জাতীয় কংগ্রেসের প্রতিশ্রুতি অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ভোটারদের পাশে দাঁড়িয়ে এভাবেই আশার আলো দেখাচ্ছেন কৃষ্ণনগরের এই লড়াকু আইনজীবী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *