মহিলাদের জন্য বাম্পার উপহার, বছরে ৬ সিলিন্ডার ও সোনা দিচ্ছে সরকার!

তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেটরি কাজ়াগম’ (টিভিকে) তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। বিধানসভা নির্বাচনে জয়ী হলে বেকার যুবক, মহিলা, প্রবীণ নাগরিকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য মাসিক ভাতার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এর মধ্যে মহিলাদের জন্য মাসে ২,৫০০ টাকা, স্নাতক বেকারদের ৪,০০০ টাকা এবং ডিপ্লোমাধারীদের ২,৫০০ টাকা বেকার ভাতার কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য মাসিক ৩,০০০ টাকা ভাতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইস্তেহারে স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নেও একাধিক অঙ্গীকার করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রত্যেক পরিবারকে ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ, বিনামূল্যে পানীয় জল, বছরে ৬টি এলপিজি সিলিন্ডার এবং ক্যান্সারের জন্য বিশেষ বিমা সুবিধা। পাশাপাশি, বিনা সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, দুঃস্থ কনেকে ৪ গ্রাম সোনা ও রেশমি শাড়ি এবং সরকারি জমিতে আবাসনের পাট্টা প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যূনতম ১৮ হাজার এবং সাফাই কর্মীদের ১০ হাজার টাকা বেতনের পাশাপাশি ২০৩৬ সালের মধ্যে রাজ্যের অর্থনীতিকে ১৩৯.২১ লক্ষ কোটি টাকায় উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দলটি।