ক্যান্সারের যন্ত্রণাতেও সুতপার পায়ের যত্ন নিতেন ইরফান, জানুন সেই আবেগঘন কাহিনি!
April 17, 20267:50 pm

প্রয়াত অভিনেতা ইরফান খানের জীবন ও সাফল্যের প্রতিটি পদক্ষেপে ছায়ার মতো পাশে থেকেছেন তাঁর স্ত্রী সুতপা সিকদার। ইরফানের বিপুল ভক্তকূল থাকলেও সুতপা বরাবরই প্রচারের আলোর আড়ালে থাকতেই পছন্দ করেছেন। অভিনেতার জীবনের সমস্ত ওঠাপড়ার সঙ্গী হয়ে থাকা সুতপাকে নিয়ে সম্প্রতি একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল এই পোস্টটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেতার অসংখ্য অনুরাগী। ইরফানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, অভিনেতার মধ্যে এমন এক স্বর্গীয় সত্তা ছিল, যা সচরাচর খুব একটা দেখা যায় না।