আজ রাজ্যে রাহুল, কখন-কোথায় জনসভা?
April 25, 20264:49 am

প্রথম দফার ভোটের পর এবার রাজনৈতিক দলগুলির ‘পাখির চোখ’ দ্বিতীয় দফার নির্বাচন। সেই উদ্দেশে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি শনিবার পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রচারে আসবেন। আজ বিকাল ৩টে নাগাদ হুগলির শ্রীরামপুরে গুমোডাঙা স্কুল মাঠে, পৌনে ৫টায় কলকাতার শহিদ মিনারে এবং পৌনে ৬টায় মেটিয়াবুরুজের হাই স্কুল মাঠে জনসভা রয়েছে তাঁর।