কেরলের মন্ত্রিসভা চূড়ান্ত
May 18, 20264:38 am

২ দিন ধরে বিস্তারিত আলাপ-আলোচনার পরে, রবিবার কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ তাদের মন্ত্রিসভার সদস্যদের তালিকা চূড়ান্ত করেছে। মুখ্যমন্ত্রী-মনোনীত ভি ডি সতীশন সেই তালিকা কেরলের রাজ্যপালের কাছে জমা দিতে লোকভবনে পৌঁছেছেন। এর আগে, সতীশন জানিয়েছিলেন যে, ২০ জন মন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নিয়ে গঠিত পূর্ণাঙ্গ মন্ত্রিসভা আগামী সোমবার শপথ গ্রহণ করবে।