বাংলাদেশে নারীপাচার, গ্রেফতার TMC নেতা
May 25, 20266:28 am

কোচবিহারের গৃহবধূ ও তাঁর নাবালিকা কন্যাকে বাংলাদেশে পাচারের অভিযোগে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য আনারুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বালুরঘাট আদালত। ২০২৫-এ কোচবিহারের ওই গৃহবধূ ও তাঁর নাবালিকা মেয়ে নিঁখোজ হয়ে যায়। হিলি বাসস্ট্যান্ড থেকে গৃহবধূ ও তাঁর মেয়েকে অপহরণ করেছে দুষ্কৃতীরা। পুলিশ জানতে পারে, তাঁদের বাংলাদেশে পাচার করা হয়েছে।