৩০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, আজ থেকেই শুরু হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি

৩০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে, আজ থেকেই শুরু হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি

রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী করতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘অন্নপূর্ণা ভান্ডার’ প্রকল্পের ফর্ম বিলি। নবান্ন থেকে এই মেগা প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী, শিশু ও মহিলা সুরক্ষা দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আবেদন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গতি আনতে সরকার অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমই খোলা রেখেছে। গ্রাহকরা নিজেদের সুবিধামতো যে কোনো পদ্ধতিতে ফর্ম পূরণ করতে পারবেন।

আগে এলে আগে পাবেন সুবিধা

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয় নাগরিক মহিলারাই পাবেন। ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা বণ্টন করা হবে। অর্থাৎ, যাঁরা যত দ্রুত ফর্ম পূরণ ও জমা করবেন, তাঁরা তত তাড়াতাড়ি এই প্রকল্পের আওতাভুক্ত হবেন এবং প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এনরোলমেন্ট বা ফর্ম ফিলাপ যত দ্রুত সম্পন্ন হবে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের প্রক্রিয়াও তত তাড়াতাড়ি শুরু হয়ে যাবে।

বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডারের টাকা

যে সমস্ত মহিলারা এখনও অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারেননি বা যাঁদের টাকা পাওয়া এখনও শুরু হয়নি, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, যতদিন না তাঁরা অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাচ্ছেন, ততদিন পূর্ববর্তী ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের নিয়মে প্রতি মাসে ১৫০০ টাকা করে পেতে থাকবেন। কোনও উপভোক্তাই আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হবেন না। ৩ হাজার টাকা না ট্রান্সফার হওয়া পর্যন্ত পূর্ববর্তী প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে।

মাঠপর্যায়ে বিএলও-দের ওপর বাড়তি দায়িত্ব

প্রকল্পের গতি বাড়াতে এবার থেকে শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন বা যাচাইকরণই নয়, সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রজেক্টের মাঠপর্যায়ের কাজ করতে হবে বিএলও (BLO) বা বুথ স্তরের আধিকারিকদের। এই কাজের দায়িত্বে থাকছেন মূলত বিদ্যালয়গুলির শিক্ষক ও শিক্ষিকরা। সরকারের এই সিদ্ধান্তের ফলে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা কোনো মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি ও দ্রুত সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাবে বলে মনে করছে নবান্ন। এর ফলে প্রশাসনিক স্তরে কাজের গতি যেমন বাড়বে, তেমনই প্রকৃত উপভোক্তাদের চিহ্নিতকরণ আরও সহজ হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *