নিয়ন্ত্রণ হারাচ্ছেন মোদী, দেশে কি তবে ধেয়ে আসছে দ্বিতীয় জরুরি অবস্থা!

নিয়ন্ত্রণ হারাচ্ছেন মোদী, দেশে কি তবে ধেয়ে আসছে দ্বিতীয় জরুরি অবস্থা!

দেশের সামগ্রিক পরিস্থিতি ক্রমশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আদিবাসী সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে আগামী দিনে দেশে জরুরি অবস্থার মতো চরম ও কঠোর সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, আগামী এক বছরের মধ্যে বর্তমান সরকার শাসনব্যবস্থার ওপর থেকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে।

ভেঙে পড়ছে রক্ষাকবচ, ধেয়ে আসছে অর্থনৈতিক সুনামি

রাহুল গান্ধীর বিশ্লেষণ অনুযায়ী, বিজেপি সরকারের ভুল নীতির কারণে আন্তর্জাতিক অর্থনীতির অস্থিরতা মোকাবিলার দেশীয় রক্ষাকবচগুলো ধ্বংস হয়ে গেছে। এর ফলে ভারতে একটি নজিরবিহীন ও ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় বা ‘সুনামি’ ধেয়ে আসছে, যা প্রতিরোধ করা বর্তমান শাসকদলের পক্ষে আসাম্ভব। এই চরম অর্থনৈতিক ও সামাজিক চাপ থেকে জনগণের মনোযোগ ঘোরাতেই কেন্দ্র সরকার জরুরি অবস্থার পথ বেছে নিতে পারে। পাশাপাশি, আরএসএস ও বিজেপির আদিবাসী-বিরোধী মানসিকতাও দেশের অভ্যন্তরীণ বিভেদকে উসকে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

প্রশাসনিক বিদ্রোহ ও প্রাতিষ্ঠানিক ধস

কংগ্রেস নেতার দাবি, আপাতদৃষ্টিতে সমস্ত কেন্দ্রীয় সংস্থাকে সরকার নিয়ন্ত্রিত মনে হলেও, আসলে প্রশাসনিক ব্যবস্থার অন্দরেই একটি প্রাতিষ্ঠানিক বিদ্রোহ দানা বাঁধছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তারাও বর্তমান শাসনপদ্ধতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এবং তাঁদের বার্তা বিরোধী শিবিরের কাছে পৌঁছাচ্ছে। উল্লেখ্য, ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় দেশে প্রথম জরুরি অবস্থা জারি করেছিলেন। বর্তমান বিরোধীদের দাবি, মোদী জমানায় অলিখিত জরুরি অবস্থা জারি থাকলেও, সংকটের গভীরতা বাড়লে তা এবার আনুষ্ঠানিক রূপ নিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *