বিয়ের মণ্ডপে মালা বদলের আগেই সপাটে চড়! বরের ‘ডার্টি সিক্রেট’ ফাঁস হতেই তোলপাড়, কনের সিদ্ধান্তে অবাক সবাই

বিয়ের দিনটি প্রতিটি ছেলে-মেয়ের কাছে স্বপ্নের মতো। কিন্তু ঝাঁসির কাছে এক গ্রামে এই বিয়েতে যা ঘটল, তা দেখে হতবাক উপস্থিত অতিথি ও আত্মীয়রা। মালা বদলের ঠিক আগের মুহূর্তে বরকে সপাটে চড় মারলেন কনে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল নেটপাড়ায়।
কী ঘটেছিল মণ্ডপে?
ঝাঁসি থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে একটি গ্রামে ধুমধাম করে বিয়ের আয়োজন চলছিল। কনে সেজেগুজে বরের অপেক্ষায় ছিলেন। মালা বদলের (জয়মালা) জন্য দুজনে স্টেজে উঠলেন। ঠিক সেই সময় কনে রাগে অগ্নিশর্মা হয়ে বরের গালে কষিয়ে চড় মারেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান অতিথিরা।
চড় মারার আসল কারণ জানলে অবাক হবেন:
মালা বদলের মুহূর্তে কনের কাছে এক ব্যক্তি এসে গোপন তথ্য দেয় যে, বরের অন্য এক মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক (পরকীয়া) রয়েছে এবং সে সেই মেয়েকে ধোঁকা দিয়ে এখানে বিয়ে করতে এসেছে। শুরুতে বিশ্বাস না করলেও, ওই ব্যক্তি যখন প্রমাণ দেখায়, তখন কনের আর ধৈর্যের বাঁধ থাকে না। বরের এই ‘ডার্টি সিক্রেট’ জানাজানি হতেই জনসমক্ষে তাকে উচিত শিক্ষা দেন তিনি।
টাকার লোভ ও পরিণতি:
শুধু পরকীয়া নয়, এই বিয়ের নেপথ্যে ছিল আরও অন্ধকার দিক। জানা গেছে, বরপক্ষ বিয়ের আগে ৬ লক্ষ টাকা নগদ এবং একটি দামি গাড়ি দাবি করেছিল। শেষ পর্যন্ত কিছু টাকা ও গয়নায় সমঝোতা হলেও, বরের আসল চরিত্র বেরিয়ে আসায় কনে সব ভেস্তে দেন।
সাহসী কনেকে কুর্নিশ:
বরের পরিবার তড়িঘড়ি কোনো প্রতিক্রিয়া না দেখিয়েই বিয়ে ভেঙে ফিরে যায়। তবে কনের এই সাহসী সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন নেটিজেনরা। এখনো সমাজে বিয়েকে ‘ব্যাবসায়িক চুক্তি’ হিসেবে দেখা হয়, যেখানে যৌতুকের দাবিতে মেয়েদের পণ্যের মতো ব্যবহার করা হয়। কিন্তু প্রতারক বরকে ভরা মণ্ডপে প্রত্যাখ্যান করে এই কনে সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন—সম্মানই সবকিছুর ঊর্ধ্বে।