বিশ্বকাপের দোরগোড়ায় ফিফায় বড় ধাক্কা! ইনফান্তিনোর বিরুদ্ধে বিস্ফোরক মামলা প্রাক্তন প্রেসিডেন্ট প্লাতিনির

বিশ্বকাপের দোরগোড়ায় ফিফায় বড় ধাক্কা! ইনফান্তিনোর বিরুদ্ধে বিস্ফোরক মামলা প্রাক্তন প্রেসিডেন্ট প্লাতিনির

নিজস্ব ডেস্ক: বিশ্বকাপ শুরুর ঠিক আগেই বিশ্ব ফুটবলে বোমা ফাটালেন মিশেল প্লাতিনি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সরাসরি ফৌজদারি ও দেওয়ানি মামলা ঠুকলেন উয়েফার প্রাক্তন সভাপতি। ফ্রান্সের আদালতে দায়ের করা এই মামলায় অভিযোগের তির সরাসরি বর্তমান ফিফা সভাপতির দিকে। যা নিয়ে এখন বিশ্বজুড়ে ফুটবল মহলে শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য।

কেন এই আইনি লড়াই? ২০১৬ সালের ঘটনাকে কেন্দ্র করেই প্লাতিনির এই পদক্ষেপ। তৎকালীন ফিফা সভাপতি সেপ ব্লাটারের সঙ্গে একটি আর্থিক লেনদেনের অভিযোগে প্লাতিনির নাম জড়িয়ে গিয়েছিল। সেই সুযোগকে কাজে লাগিয়েই তাকে ফিফা সভাপতির পদ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ২০১৫ সালে ফিফার এথিক্স কমিটি প্লাতিনিকে ৮ বছরের জন্য নির্বাসিত করেছিল। যদিও পরবর্তীতে সুইজারল্যান্ডের আদালত প্লাতিনি ও ব্লাটার দুজনকেই নির্দোষ ঘোষণা করে।

প্লাতিনির আইনজীবীর বিস্ফোরক দাবি: প্লাতিনির আইনজীবী অলিভিয়ের বালেতোলি জানিয়েছেন, সেই সময় ইনফান্তিনোই নেপথ্যে থেকে এই ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁদের দাবি:

  • প্লাতিনিকে ফিফা সভাপতি হতে পরিকল্পিতভাবে বাধা দেওয়া হয়েছিল।
  • সেই ষড়যন্ত্রের মূল কাণ্ডারি ছিলেন জিয়ান্নি ইনফান্তিনো।
  • এই বাধা না থাকলে প্লাতিনিই হতেন ফিফার পরবর্তী প্রধান।

বিশ্বকাপের আগেই কেন এই পদক্ষেপ? প্লাতিনি ও তাঁর আইনজীবী এমন এক সময়কে বেছে নিয়েছেন, যখন সারা বিশ্বের নজর ফিফার ওপর। বিশ্বকাপের ঠিক আগেই এই আইনি পদক্ষেপ ফুটবল দুনিয়ায় প্রবল চাপ সৃষ্টি করেছে। যদিও বর্তমান ফিফা সভাপতি ইনফান্তিনো এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে ফিফার প্রধানের বিরুদ্ধে এই আইনি লড়াই ফুটবল বিশ্বকে নতুন করে উত্তপ্ত করে তুলল। এখন দেখার, এই মামলা শেষ পর্যন্ত ফিফার শীর্ষমহলে কোনো বড় রদবদল ঘটায় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *