কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর গ্রেফতার! মোট ১০ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে কড়া পদক্ষেপ

কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর গ্রেফতার! মোট ১০ জন জনপ্রতিনিধির বিরুদ্ধে কড়া পদক্ষেপ

কলকাতা পুরসভার কাউন্সিলরদের বিরুদ্ধে চলা ধারাবাহিক পুলিশি অভিযানে এবার গ্রেফতার হলেন ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। ২০২২ সালের ২ মে ঘটে যাওয়া একটি ঘটনার প্রেক্ষিতে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে নারকেলডাঙা থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতে বুধবার ফুলবাগান এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

স্বপন সমাদ্দারের এই গ্রেফতারির ফলে কলকাতা পুরসভার বর্তমানে গ্রেফতার হওয়া মোট কাউন্সিলরের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। একের পর এক জনপ্রতিনিধির বিরুদ্ধে পুলিশের এই কড়া আইনি পদক্ষেপ নিয়ে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *