নৃশংসতা! ১৬ বছরের নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, সকালে বাড়ি পৌঁছে দিল অপরাধীরা

নৃশংসতা! ১৬ বছরের নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণ, সকালে বাড়ি পৌঁছে দিল অপরাধীরা

নুহ: হরিয়ানার নুহ জেলা থেকে মানবিকতাকে লজ্জিত করার মতো এক ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে। এক ১৬ বছরের নাবালিকাকে অপহরণ করে পাঁচ যুবক মিলে অত্যন্ত নৃশংসভাবে গণধর্ষণ করেছে বলে অভিযোগ।

নির্যাতিতার বাবার পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী, গত ৬ জুন (শনিবার) ভোর ৫টা নাগাদ তিনি ঘুম থেকে উঠে দেখেন মেয়ে ঘরে নেই। এর কিছুক্ষণ পরেই কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি মেয়েটিকে একটি মোটরবাইকে করে এনে বাড়ির সামনে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

আতঙ্কিত বাবা মেয়েকে জিজ্ঞাসাবাদ করতেই কান্নায় ভেঙে পড়ে সে। নাবালিকা জানায়, ‘শৌকিন’ নামের এক যুবকের কাছে তার কিছু ব্যক্তিগত ছবি ও ভিডিও ছিল। সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করা হচ্ছিল তাকে। এরপর গত ৫ জুন রাতে তাকে জোরপূর্বক তুলে একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং পাঁচজন মিলে তার ওপর এই চরম অত্যাচার চালায়। জানা গেছে, অভিযুক্ত শৌকিন আগে ওই নাবালিকার বাড়ির কাছেই একটি মুদি দোকান চালাত।

অভিযোগের ভিত্তিতে মহিলা থানায় পকসো (POCSO) আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত শৌকিন ছাড়াও আরও চারজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ রয়েছে। ধৃতদের খোঁজে তল্লাশি চালাতে পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক বলেও জানা গেছে। পুলিশ আশ্বাস দিয়েছে, খুব দ্রুত সমস্ত অপরাধীকে গ্রেফতার করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *