দাপুটে ‘পুষ্পা’ এবার ভিজে বেড়াল! ত্রাস জাহাঙ্গিরকে হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ

দাপুটে ‘পুষ্পা’ এবার ভিজে বেড়াল! ত্রাস জাহাঙ্গিরকে হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ

কলকাতা: দাপট, হুঙ্কার সব উধাও! একসময়ের দাপুটে তৃণমূল নেতা তথা ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। যে নেতার নামে এলাকায় বাঘে-গরুতে এক ঘাটে জল খেত, সেই জাহাঙ্গিরকে এবার স্রেফ একটা সাদা টি-শার্ট আর হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ। এলাকা দাপিয়ে বেড়ানো অপরাধীকে ‘হাফপ্যান্ট’ পরাতেই এক লহমায় যেন ভিজে বিড়াল হয়ে গেলেন এই নেতা।

ঘটনার পুনর্নিমাণ (Crime Reconstitution) করাতেই আজ জাহাঙ্গির খানকে তার নিজের এলাকাতেই এই হালতে হাঁটায় পুলিশ। আর এই দৃশ্য দেখতে রাস্তার দু’পাশে ভিড় জমে যায় সাধারণ মানুষের। রাজ্যে গুণ্ডা এবং দুর্নীতিবাজদের শায়েস্তা করতে পুলিশ এখন এই ‘হাফপ্যান্ট মডেল’-কেই হাতিয়ার করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

কয়েক দিন ধরে বেপাত্তা থাকার পর, গত ৮ জুন নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (STF)-এর জালে ধরা পড়েন এই পরাজিত তৃণমূল নেতা। তবে জাহাঙ্গিরই প্রথম নন, এর আগেও উত্তর হাওড়ার ত্রাস আকাশ সিংকে গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরানো হয়েছিল। এমনকি তৃণমূল কাউন্সিলরের স্বামী শামিম আহমেদ, এক হোম গার্ড এবং কাঁচরাপাড়ার যুব তৃণমূল সভাপতি অভিজিৎ রায় ওরফে বনিকেও কোমরে দড়ি বেঁধে রাস্তায় হাঁটিয়েছিল পুলিশ। সেই একই কায়দায় এবার ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের অহংকারও ধুলোয় মিশিয়ে দিল পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *