ভবানী ভবন এড়িয়ে সোজা কালীঘাটে অভিষেক! ৬টার ডেডলাইন পেরিয়ে বাড়ল রহস্য
.jpeg.webp?w=800&resize=800,449&ssl=1)
কলকাতা: ভবানী ভবনে হাজিরা এড়ালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও তিনি সেখানে যাননি, উল্টে তড়িঘড়ি সোজা কালীঘাটে নিজের বাড়িতে চলে যান। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে।
জানা গেছে, বিকেল ৬টায় তাঁর ভবানী ভবনে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু সেই সময় পেরিয়ে যাওয়ার পরও তিনি সেখানে যাননি। উল্টে তাঁর গাড়ি সোজা কালীঘাটের বাড়ির ভেতরে ঢুকে যায়। তবে বাড়ির ভেতরে গাড়িটি যেভাবে বাইরের দিকে মুখ করে রাখা হয়েছে, তা দেখে ওয়াকিবহাল মহলের অনুমান— তিনি খুব শীঘ্রই ফের বাইরে বেরোবেন।
রাজনৈতিক ও আইনি মহলের ধারণা, সম্ভবত আইনি পরামর্শ নেওয়া এবং সই সংক্রান্ত জরুরি কিছু কাগজপত্র সংগ্রহ করতেই তিনি তড়িঘড়ি নিজের বাড়িতে এসেছেন। ৬টার হাজিরার সময়সীমা পার হয়ে যাওয়ার পর এবার অভিষেকের পরবর্তী পদক্ষেপ ঠিক কী হতে চলেছে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।