‘নরেন্দ্র মোদী নিজেকে প্রধানমন্ত্রী নয়, প্রধান সেবক ভাবেন!’ মোদীর ১২ বছরের রেকর্ড নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু

‘নরেন্দ্র মোদী নিজেকে প্রধানমন্ত্রী নয়, প্রধান সেবক ভাবেন!’ মোদীর ১২ বছরের রেকর্ড নিয়ে প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু

কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘ ১২ বছরের শাসনকাল ও তাঁর নজিরবিহীন কৃতিত্বের খতিয়ান তুলে ধরে দরাজ প্রশংসায় মাতলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মোদীর নেতৃত্বকে কুর্নিশ জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, দেশের প্রধানমন্ত্রী পদে বসে এক অনন্য রেকর্ড তৈরি করেছেন নরেন্দ্র মোদী।

শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্যে মোদীর জনকল্যাণমুখী ভাবমূর্তির কথা উল্লেখ করে বলেন, “তিনি নিজেকে দেশের প্রধানমন্ত্রী নয়, বরং সাধারণ মানুষের ‘প্রধান সেবক’ বলে মনে করেন। আর এই সেবকের ভাবধারা নিয়েই তিনি দেশ পরিচালনা করছেন।”

মোদী সরকারের আমলে সাধারণ মানুষের জন্য চালু হওয়া একগুচ্ছ প্রকল্পের সাফল্যের কথাও মনে করিয়ে দেন শুভেন্দু। তাঁর দাবি, নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণেই দেশে ‘আবাস যোজনা’ থেকে শুরু করে ‘অন্ন সুরক্ষা যোজনা’র মতো প্রকল্পগুলির সফল বাস্তবায়ন সম্ভব হয়েছে। শুভেন্দুর স্পষ্ট বার্তা, গত ১২ বছরে মোদীর প্রধানমন্ত্রিত্বেই ভারতের সার্বিক এবং সর্বাত্মক উন্নয়ন এক নতুন উচ্চতায় পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *