শুক্রবারই কি খুলছে হরমুজ প্রণালী? ট্রাম্পের বড় ঘোষণার পর কেন কাটছে না জট

শুক্রবারই কি খুলছে হরমুজ প্রণালী? ট্রাম্পের বড় ঘোষণার পর কেন কাটছে না জট

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ায় শান্তিচুক্তি স্বাক্ষরের পর এখন বিশ্বজুড়ে একটাই বড় প্রশ্ন— কবে খুলবে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী? অবশেষে এই লাখ টাকার প্রশ্নের জবাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা করেছেন, আগামী শুক্রবারই হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। সেই সঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণায় বিশ্ববাজারে স্বস্তির হাওয়া বইলেও এখনই পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না ওয়াকিবহাল মহল। আমেরিকান সংবাদমাধ্যমগুলোর দাবি, ট্রাম্প শুক্রবারের দিনক্ষণ ঘোষণা করলেও হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লেগে যেতে পারে।

কিন্তু কেন এই বিলম্ব?

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে ওই জলপথে নিরাপত্তা ও প্রযুক্তিগত বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। জাহাজ চলাচলের জন্য রুটটি কতটা নিরাপদ, তা খতিয়ে দেখতে আন্তর্জাতিক সংস্থাগুলোর সবুজ সংকেতের প্রয়োজন। ফলে ট্রাম্পের সবুজ সংকেত মিললেও, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোর সেখানে পুরোদমে যাতায়াত শুরু করতে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *