আর্যভট্টকে ‘ডেলিভারি বয়’ বানাল অ্যামাজন! তীব্র বিতর্কের মুখে ই-কমার্স জায়ান্টকে ৪৮ ঘণ্টার ডেডলাইন আদালতের

নয়া দিল্লি: এবার এক চরম আইনি ও সামাজিক বিতর্কের মুখে পড়ল ই-কমার্স জায়ান্ট ‘অ্যামাজন ইন্ডিয়া’ (Amazon India)। ভারতের গর্ব তথা প্রাচীন গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টকে নিজেদের একটি বিজ্ঞাপনে অত্যন্ত আপত্তিকরভাবে দেখানোর অভিযোগে দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই জটিল যে, অ্যামাজনকে নোটিশ পাঠিয়ে ক্ষমা চাওয়ার জন্য মাত্র ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
বিতর্কের মূলে কী রয়েছে?
অ্যামাজন ইন্ডিয়া তাদের ‘অ্যামাজন নাও’ (Amazon Now) পরিষেবার প্রচারের জন্য সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপন তৈরি করেছে। সেখানে দেখানো হয়েছে আর্যভট্ট আধুনিক যুগে ফিরে এসেছেন। কো ম্পা নিটি তাদের ‘জিরো ডেলিভারি চার্জ’ এবং ‘জিরো হ্যান্ডলিং চার্জ’-এর মতো ব্যবসায়িক অফারগুলোর প্রচার করতে গিয়ে আর্যভট্টের আবিষ্কার করা ‘শূন্য’ (Zero)-কে সস্তা রসিকতা হিসেবে ব্যবহার করেছে। বিজ্ঞাপনে ভারতের এই মহান মণীষীকে কার্যত একজন সাধারণ ‘ডেলিভারি বয়’ হিসেবে চিত্রায়িত করা হয়েছে।
বিশ্বের দরবারে ভারতকে শ্রেষ্ঠত্ব এনে দেওয়া এবং ‘শূন্য’-এর ধারণা দেওয়া এক মহান বিজ্ঞানীকে স্রেফ ব্যবসার স্বার্থে ও সস্তা হাস্যরসের নামে এভাবে অপমান করায় সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
৪৮ ঘণ্টার চরম হুঁশিয়ারি:
এই আপত্তিকর বিজ্ঞাপনের বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে ‘হিন্দু জনজাগৃতি সমিতি’ নামের একটি সংগঠন অ্যামাজন ইন্ডিয়াকে আইনি নোটিশ পাঠিয়েছে। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, অবিলম্বে এই বিতর্কিত বিজ্ঞাপনটি সমস্ত মাধ্যম থেকে সরিয়ে নিতে হবে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কো ম্পা নিকে নিঃশর্ত ও প্রকাশ্য ক্ষমা চাইতে হবে।
এদিকে এক্স (টুইটার)-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অ্যামাজনের বিরুদ্ধে জাতীয় স্তরে ট্রেন্ডিং শুরু হয়েছে। নেটিজেনদের স্পষ্ট বক্তব্য, বহুজাতিক সংস্থাগুলো ভারতের সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহাসিক মণীষীদের নিয়ে ব্যবসা করার সময় যেন নিজেদের সীমা বজায় রাখে। এই চরম অস্বস্তিকর পরিস্থিতিতে ই-কমার্স জায়ান্ট অ্যামাজন এখন কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার।