৬৫ বিধায়কের বিদ্রোহে ধূলিসাৎ তৃণমূল! মাত্র ১৫ জন নিয়ে কার্যত অস্তিত্ব সংকটে মমতা

৬৫ বিধায়কের বিদ্রোহে ধূলিসাৎ তৃণমূল! মাত্র ১৫ জন নিয়ে কার্যত অস্তিত্ব সংকটে মমতা

কলকাতা: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পালাবদলের পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেন এক মহাসুনামি আছড়ে পড়েছে। মাস কয়েক আগেই রাজ্যের মসনদ হারিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার দলটাই আক্ষরিক অর্থে ভেঙে চুরমার হওয়ার মুখে। ঘাসফুল শিবিরের অন্দরে লাগা এই রাজনৈতিক আগুনে কার্যত খড়কুটোর মতো উড়ে যাচ্ছে প্রাক্তন শাসক দল।

সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের অন্দরে এবার এক নজিরবিহীন গণবিদ্রোহ দেখা দিয়েছে। দলের অন্দরের ক্ষোভ প্রকাশ্য রূপ নিতেই একসঙ্গে ৬৫ জন বিধায়ক তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন। এই বিশাল ভাঙনের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে এখন পড়ে রয়েছেন মাত্র ১৫ জন বিধায়ক। বিধানসভায় প্রধান বিরোধী দলের তকমা ধরে রাখাই এখন চরম চ্যালেঞ্জের মুখে।

উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ২০৭টি আসন জিতে একচেটিয়া সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়েছে বিজেপি। অন্যদিকে, ৮০টি আসন জিতে প্রধান বিরোধী দলের চেয়ারে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের পর কয়েক মাস কাটতে না কাটতেই তৃণমূলের এই নজিরবিহীন ধস রাজ্য রাজনীতির সমীকরণ পুরোপুরি বদলে দিল। মাত্র ১৫ জন বিধায়ককে সম্বল করে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখেন, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *