স্কুল না টাকার খনি! কাঁচরাপাড়ায় ফের নগদ উদ্ধার, মোট অঙ্ক ছুঁল প্রায় ২ কোটি

স্কুল না টাকার খনি! কাঁচরাপাড়ায় ফের নগদ উদ্ধার, মোট অঙ্ক ছুঁল প্রায় ২ কোটি

কাঁচরাপাড়া: স্কুলবাড়ি নাকি গুপ্তধন লুকিয়ে রাখার জায়গা! কাঁচরাপাড়ার সেই বেসরকারি স্কুলে ফের মিলল বিপুল টাকার হদিস। দ্বিতীয় দফার তল্লাশিতে নেমে আরও কয়েক লক্ষ নগদ টাকা উদ্ধার করল বীজপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, প্রথমবার বিপুল টাকা উদ্ধারের ঘটনার পর তদন্তের সূত্র ধরে গত ১৫ জুন, সোমবার গভীর রাতে ফের ওই স্কুলে হানা দেয় পুলিশ। এই অভিযানে আগে থেকে ধৃত দু’জনকেও সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের জেরা করেই স্কুলে লুকিয়ে রাখা আরও প্রায় ৮ লক্ষ টাকার সন্ধান মেলে।

এর আগে এই একই স্কুল থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড়। সোমবার রাতের নতুন এই উদ্ধারের ফলে ওই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাপ্ত মোট নগদ টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকা। একটি স্কুলের ভেতর থেকে দফায় দফায় এত বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় স্বভাবতই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই টাকার আসল উৎস কী, তা জানতে জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *