তারাতলা বিপর্যয়ে শিক্ষা! রাজ্যে তৈরি হচ্ছে বিশেষ উদ্ধারকারী বাহিনী, শিক্ষকদের জন্য বড় ঘোষণা

কলকাতা: তারাতলার ভয়াবহ গোডাউন ধসের ঘটনার পর নড়েচড়ে বসল রাজ্য সরকার। এমন বিপর্যয়ে দ্রুত সাড়া দেওয়ার লক্ষ্যে এবার রাজ্য গড়তে চলেছে বিশেষ বিপর্যয় মোকাবিলা বাহিনী। বৃহস্পতিবার বিধানসভায় এই বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একইসঙ্গে রাজ্যের কলেজ শিক্ষকদের জন্যও সুখবর দিয়েছেন তিনি।
কী থাকছে নতুন এই বাহিনীতে?
তারাতলার মতো দুর্ঘটনা ঘটলে এক মুহূর্ত নষ্ট না করে উদ্ধারকাজ শুরু করতেই ২০০ জনের এই বিশেষ দল তৈরি করা হচ্ছে। তাদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। এই বাহিনীর রূপরেখা হবে এমন:
- প্রধান বাহিনী: ২০০ জনের স্পেশাল টাস্ক ফোর্স।
- পাহাড়ি এলাকা: ৫০ জনের বিশেষ দল।
- সুন্দরবন: ৫০ জনের বিপর্যয় মোকাবিলা দল।
- অন্যান্য অঞ্চল: পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আরও ১০০ জনের বিশেষ টিম মোতায়েন থাকবে।
শিক্ষকদের জন্য সুখবর:
এদিন বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত স্টেট এইডেড কলেজ শিক্ষকদের জন্য মাসিক ২ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করেন। পাশাপাশি ভোকেশনাল শিক্ষকদেরও মাসিক বেতন ২ হাজার টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া অর্থমন্ত্রী আরও জানান, যেসব শিক্ষকদের বেতন এবার বাড়ানো সম্ভব হয়নি, তাঁদের দাবিগুলি অন্যায্য নয়; আগামী মার্চ মাসে সেগুলির বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।