২১ জুলাই কার? শহিদ দিবস নিয়ে দুই তৃণমূলের দড়ি টানাটানি, পুলিশি অনুমতি চেয়ে চিঠি!

২১ জুলাই কার? শহিদ দিবস নিয়ে দুই তৃণমূলের দড়ি টানাটানি, পুলিশি অনুমতি চেয়ে চিঠি!

কলকাতা: ২১ জুলাই শহিদ দিবস কার—মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের? এই প্রশ্নকে কেন্দ্র করে এবার ‘দুই’ তৃণমূলের মধ্যে শুরু হলো তীব্র দড়ি টানাটানি। মমতা শিবিরের আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা চাল দিল ঋতব্রতপন্থীরা। শহিদ দিবস পালনের অনুমতি চেয়ে সরাসরি কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি দিল ‘আসল’ তৃণমূল।

শহিদ দিবসের দখল নিয়ে বিতর্ক

শনিবার বিকেলে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ২১ জুলাই ধর্মতলায় সমাবেশের অনুমতি চেয়ে আবেদন জানানো হয়। তার কয়েক ঘণ্টার মধ্যেই আসরে নামে ঋতব্রতপন্থীরা। তপসিয়ার একটি হোটেলে ৫০ জন কাউন্সিলরকে নিয়ে প্রস্তুতি বৈঠক করেন তাঁরা। এরপরই দলের মুখ্য সচেতক আখরুজ্জামান পুলিশ কমিশনারের কাছে অনুমতি চেয়ে চিঠি দেওয়ার কথা ঘোষণা করেন।

মমতাপন্থীদের কটাক্ষ ঋতব্রত শিবিরের

কালীঘাট তৃণমূলকে বিঁধে আখরুজ্জামান বলেন, “যারা বিধানসভায় পরিষদীয় দলই গঠন করতে পারেনি, তারা আবার কী ২১ জুলাই পালন করবে? এতদিন নায়ক-নায়িকাদের ভিড়ে আসল শহিদ পরিবারগুলো হারিয়ে যেত। আমরা শহিদ পরিবারদের এনে শ্রদ্ধা জানাতে চাই।”

অপেক্ষা এখন কংগ্রেসেরও

তৃণমূলের অন্দরের এই লড়াইয়ের পাশাপাশি মাঠে নামছে প্রদেশ কংগ্রেসও। ৩৩ বছর আগের সেই আন্দোলনের প্রকৃত দাবিদার হিসেবে কংগ্রেসও শহিদ মিনারে ২১ জুলাই পালন করার প্রস্তুতি শুরু করেছে।

সব মিলিয়ে, শহিদ দিবস ঘনিয়ে আসতেই রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। এখন দেখার, পুলিশ প্রশাসন এই দুই তৃণমূল শিবিরের মধ্যে কার আবেদনে সায় দেয় এবং শেষ পর্যন্ত ধর্মতলার মঞ্চ কার দখলে থাকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *