বর্ষায় এসি চালালে শীত আর বন্ধ করলেই গুমোট? বিদ্যুৎ বিল কমিয়ে আরাম পাওয়ার সহজ উপায় জানুন!

বর্ষায় এসি চালালে শীত আর বন্ধ করলেই গুমোট? বিদ্যুৎ বিল কমিয়ে আরাম পাওয়ার সহজ উপায় জানুন!

বর্ষাকালে অতিরিক্ত আর্দ্রতার কারণে ঘরে চরম গুমোট ভাব তৈরি হয়। অস্বস্তি কাটাতে এসি চালালেও নিয়ম না জানলে বিদ্যুৎ বিল হু হু করে বাড়ে। বর্ষায় এসিতে ‘কুল মোড’-এর বদলে ‘ড্রাই মোড’ ব্যবহার করা সবচেয়ে কার্যকর। এতে ঘরের স্যাঁতসেঁতে ভাব দূর হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয় হয়। এছাড়া ১৮-২০ ডিগ্রির বদলে এসির তাপমাত্রা ২৪-২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখলে শরীর খারাপ হওয়ার ঝুঁকিও কমে।

এসির সঙ্গে ফ্যান চালালে ঠান্ডা হাওয়া দ্রুত ঘরে ছড়িয়ে পড়ে। এরপর এসি বন্ধ করে জানলা-দরজা আটকে রাখলে দীর্ঘক্ষণ শীতল ভাব বজায় থাকে। বর্ষায় ধুলোবালি ও আর্দ্রতায় এসির ফিল্টার দ্রুত নোংরা হয়, তাই নিয়মিত ফিল্টার পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। পাশাপাশি বাইরের আউটডোর ইউনিটে পাতা বা ময়লা জমে যাতে কম্প্রেসারের ওপর চাপ না পড়ে, সেদিকেও নজর দিতে হবে। এই সহজ নিয়মগুলো মানলে বর্ষায় অনায়াসেই বিদ্যুৎ বিল কমানো সম্ভব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *