রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খারিজ, বারুইপুর কাণ্ডে ৮ দিনের পুলিশ হেফাজতে সিপিএম নেতা লাহেক আলি

রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব খারিজ, বারুইপুর কাণ্ডে ৮ দিনের পুলিশ হেফাজতে সিপিএম নেতা লাহেক আলি

বারুইপুর গণপিটুনি কাণ্ডে গ্রেপ্তার হওয়া সিপিএম রাজ্য কমিটির সদস্য লাহেক আলিকে জামিন না দিয়ে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ২১ তারিখ তাঁকে ফের আদালতে পেশ করা হবে। গত সপ্তাহে বারুইপুরে এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে রবিবার রাতে খোদারবাজার এলাকা থেকে এই বাম নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। যদিও আদালতের বাইরে লাহেক আলি একে সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক বলে দাবি করেছেন।

মুখ্যমন্ত্রী ওই নিহত যুবককে নির্দোষ বলে দাবি করার পর থেকেই রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে। সিপিএম নেতৃত্ব একে স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করে লাহেকের নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে। দলের নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, ঘটনা ঘটার পর লাহেক সেখানে পৌঁছালেও রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ফাঁসানো হচ্ছে। আদালতের দীর্ঘ সওয়াল-জবাব শেষে বিচারক শেষ পর্যন্ত লাহেক আলিকে পুলিশ হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *