ঘোষণা হলো ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন, জেনে নিন কবে কোন পরীক্ষা

ঘোষণা হলো ২০২৭ সালের মাধ্যমিকের রুটিন, জেনে নিন কবে কোন পরীক্ষা

মধ্যশিক্ষা পর্ষদ ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করেছে। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই পরীক্ষা চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হবে, যার মধ্যে প্রথম ১৫ মিনিট বরাদ্দ থাকবে প্রশ্নপত্র পড়ার জন্য। সূচি অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৮ ফেব্রুয়ারি ইতিহাস, ১৯ ফেব্রুয়ারি ভূগোল, ২২ ফেব্রুয়ারি অঙ্ক, ২৩ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২৪ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান এবং ২৫ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পর্ষদ জানিয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা সকাল ১০টা ৪৫ থেকে দুপুর ১টা ৩০ মিনিট এবং সেলাই পরীক্ষা বিকেল ৩টে পর্যন্ত চলবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলেই নেওয়া হবে। তবে শারীরশিক্ষা, সমাজসেবা ও ওয়ার্ক এডুকেশন পরীক্ষার তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *