Rath Yatra 2026: রথের রশিতে কখন টান দেওয়া শুভ? সম্পূর্ণ নির্ঘণ্ট জানুন

Rath Yatra 2026: রথের রশিতে কখন টান দেওয়া শুভ? সম্পূর্ণ নির্ঘণ্ট জানুন

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় পরম ভক্তিভরে জগন্নাথদেবের রথযাত্রা। ২০২৬ সালে রথযাত্রার দিনক্ষণ ও শুভ মুহূর্ত নিচে দেওয়া হলো:

  • রথযাত্রার তারিখ: ১৬ জুলাই, বৃহস্পতিবার (৩১ আষাঢ়)।
  • দ্বিতীয়া তিথি: ১৫ জুলাই দুপুর ১:৪৬ থেকে ১৬ জুলাই সকাল ১১:৪৪ পর্যন্ত।
  • শুভ মুহূর্ত (রথের রশিতে টান): বেলা ১১:৪৬ মিনিট।
  • মাহেন্দ্রযোগ: ভোর ৫:৫৬ থেকে এবং সকাল ৯:২৩ থেকে ১১:১৬।
  • অমৃতযোগ: বেলা ৩:৪২ থেকে সন্ধ্যা ৬:২৩, সন্ধ্যা ৭:০৪ থেকে রাত ৯:১৩ এবং রাত ১২:০৪ থেকে ভোর ২:১২ ও ভোর ৩:৩৭ থেকে ৫:০৫ পর্যন্ত।
  • উল্টো রথ (পুনর্যাত্রা): ২৪ জুলাই, শুক্রবার (৭ শ্রাবণ)।

পৌরাণিক মহিমা ও তাৎপর্য

হিন্দু ধর্মে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। স্নানযাত্রার পর জ্বর থেকে সেরে উঠে, আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি (গুণ্ডিচা মন্দির) যাত্রা করেন। বিশ্বাস করা হয়, রথযাত্রায় নিষ্ঠাভরে অংশগ্রহণ করলে ভক্ত জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি পান এবং জীবনে সুখ-শান্তি বজায় থাকে। পুরী থেকে শুরু করে মাহেশ, ইস্কন এবং বহু বনেদি বাড়িতে এই উৎসব অত্যন্ত ধুমধাম করে পালিত হয়। জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথের সঙ্গে যথাক্রমে মদনমোহন, রামকৃষ্ণ ও সুদর্শনাও যাত্রা করেন। বিভিন্ন স্থানে এই উপলক্ষে মেলা ও যাত্রাপালার আয়োজন করা হয়, যা এই উৎসবের আনন্দকে বহুগুণ বাড়িয়ে তোলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *