দেশে ফের চোখ রাঙাচ্ছে কোভিড, মৃত্যু ২ জনের! এখন থেকেই কি মাস্ক পরা বাধ্যতামূলক?

দেশে ফের চোখ রাঙাচ্ছে কোভিড, মৃত্যু ২ জনের! এখন থেকেই কি মাস্ক পরা বাধ্যতামূলক?

ভারতে নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাস। ইতিমধ্যেই এই মারণ ভাইরাসের থাবায় দেশে ২ জনের মৃত্যুর খবর মিলেছে। বর্ষার মরশুমে আবহাওয়া পরিবর্তনের জেরে এমনিতেই ঘরে ঘরে সর্দি-জ্বরে আক্রান্ত হচ্ছেন অনেকে। তার উপর কোভিডের এই নয়া চোখ রাঙানিতে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন— এখন থেকেই কি ফের মাস্ক পরা শুরু করা উচিত? বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শহরের বিশিষ্ট চিকিৎসকরা।

কী বলছেন বিশেষজ্ঞরা? মাস্ক পরা এখনই সবার জন্য বাধ্যতামূলক না হলেও, ভিড়ভাট্টায় এটি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

  • ডা: অরিন্দম বিশ্বাস (মেডিসিন বিশেষজ্ঞ): “বর্ষায় ভাইরাল ইনফেকশন বাড়ছে। কিছু রাজ্যে কোভিড ছড়ানোর খবরও মিলেছে। এখনই সবার জন্য মাস্ক বাধ্যতামূলক নয়, তবে পরলে আখেরে লাভই হবে। বিশেষ করে বয়স্কদের মাস্ক পরা উচিত।”
  • ডা: আশিস মিত্র (ডায়াবেটিস বিশেষজ্ঞ): “মাস্ক পরলে করোনা-সহ অন্যান্য ভাইরাস থেকেও দূরে থাকা যায়। যাঁদের ডায়াবেটিস রয়েছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ভিড়ে গেলে মাস্ক পরা মাস্ট।”
  • ডা: উৎসব দাস: “কোভিডের পাশাপাশি দূষণ থেকেও ফুসফুসকে রক্ষা করে মাস্ক। তাই রাস্তায় বেরোলে মাস্ক ব্যবহার করা বুদ্ধিমানের কাজ।”

কোন মাস্ক পরবেন? চিকিৎসকদের মতে, ভাইরাস রুখতে সবচেয়ে বেশি কার্যকরী এন৯৫ (N95) মাস্ক। এটি না থাকলে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করা যেতে পারে। তবে সাধারণ কাপড়ের মাস্কে খুব একটা সুরক্ষা মেলে না।

কখন সতর্ক হবেন? জ্বর, সর্দি, কাশি বা হাঁচির মতো উপসর্গ কয়েক দিন টানা থাকলে সতর্ক হন। বিশেষ করে শ্বাসকষ্ট শুরু হলে বাড়িতে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনে কোভিড টেস্ট করান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *