আজকের রাশিফল: বৃষের ভোগান্তি, সম্মান বাড়বে কর্কটের! বাড়ি থেকে বেরনোর আগে জানুন আপনার ভাগ্য

আজ মঙ্গলবার, ২১ জুলাই। কর্মক্ষেত্র থেকে পরিবার, স্বাস্থ্য থেকে আর্থিক অবস্থা— আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান আপনার জন্য কী বার্তা দিচ্ছে? চাকরি বা ব্যবসায় কি আজ নতুন কোনও সুযোগ আসবে, নাকি লুকিয়ে রয়েছে কোনও বিপদ? চলুন এক নজরে জেনে নেওয়া যাক ১২টি রাশির মঙ্গলবারের রাশিফল।
মেষ রাশি (Aries): কাজের জায়গায় আপনার ভালো ব্যবহার প্রশংসিত হবে। ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে। তবে অতিরিক্ত উৎসাহ এড়িয়ে চলুন এবং সাবধানে গাড়ি চালান। দাম্পত্য জীবন সুখের হবে।
বৃষ রাশি (Taurus): কর্মক্ষেত্রে পদোন্নতির জোরালো সম্ভাবনা রয়েছে। ধার দেওয়া টাকা আজ ফেরত পেতে পারেন। তবে কিছু বিষয়ে বিড়ম্বনায় পড়তে হতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
মিথুন রাশি (Gemini): আজ যেকোনো রকম বিতর্ক থেকে নিজেকে দূরে রাখুন। ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে। খরচ নিয়ন্ত্রণে রাখা জরুরি। ছাত্রছাত্রীদের পড়াশোনায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি (Cancer): সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এবং আয় বৃদ্ধির যোগ রয়েছে। তবে কথাবার্তায় লাগাম টানা জরুরি। অলসতার কারণে কোনো ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।
সিংহ রাশি (Leo): কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে তর্ক এড়িয়ে চলুন। অচেনা কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে বিপদে পড়তে পারেন। মানসিক চাপ আপনার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। ব্যবসায়ীদের আজ ঋণ নেওয়া থেকে বিরত থাকা উচিত।
কন্যা রাশি (Virgo): আকস্মিক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। তবে তাড়াহুড়ো করে বা অহংকারের বশে কোনো সিদ্ধান্ত নেবেন না।
তুলা রাশি (Libra): আয়ের নতুন রাস্তা খুলতে পারে। আর্থিক দিক শক্তিশালী হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে যেকোনো ধরনের আর্থিক লেনদেনে আজ অতিরিক্ত সতর্ক থাকতে হবে।
বৃশ্চিক রাশি (Scorpio): চাকরিজীবীদের আয় এবং পদোন্নতি দুটোই বাড়তে পারে। তবে অকারণে রাগ দেখানো থেকে বিরত থাকুন। অতিরিক্ত খরচ আপনার মাসিক বাজেট বিগড়ে দিতে পারে।
ধনু রাশি (Sagittarius): কঠোর পরিশ্রম এবং বুদ্ধির জোরে আজ আপনি সফল হবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন। রাগ নিয়ন্ত্রণে রাখুন।
মকর রাশি (Capricorn): ব্যবসায় উন্নতির একাধিক সুযোগ আসবে। সামাজিকভাবে আপনার জনপ্রিয়তা বাড়বে। তবে সঞ্চয় এবং বিনিয়োগ নিয়ে কিছুটা মানসিক চাপ থাকতে পারে। দাম্পত্য জীবনের দিকে খেয়াল রাখুন।
কুম্ভ রাশি (Aquarius): দিনের শুরুটা দারুণ হবে, প্রভাব-প্রতিপত্তি বাড়বে। স্বাস্থ্যের দিক থেকেও সময়টা ভালো। তবে অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে এবং কাউকে ধার দিলে সেই টাকা ফেরত না পাওয়ার আশঙ্কা রয়েছে।
মীন রাশি (Pisces): কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে আয় বাড়তে পারে এবং চাকরির কারণে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। তবে অফিসে পরিস্থিতি অনুকূল না থাকলে মানসিক কষ্ট বা চাপ বাড়তে পারে। কাজ ফেলে না রেখে দ্রুত শেষ করার চেষ্টা করুন।