যাত্রীদের বড় স্বস্তি! নতুন ও পুরোনো মিলিয়ে ২৪টি রুটে চালু হল এসি বাস, রইল বিস্তারিত তালিকা

যাত্রীদের বড় স্বস্তি! নতুন ও পুরোনো মিলিয়ে ২৪টি রুটে চালু হল এসি বাস, রইল বিস্তারিত তালিকা

যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক করতে বড়সড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। মঙ্গলবার মোট ৫০টি নতুন শীতাতপ নিয়ন্ত্রিত (AC) সরকারি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা ও শহরতলির মোট ২৪টি গুরুত্বপূর্ণ রুটে এই বাসগুলি চলাচল করবে।

জানা গিয়েছে, পরিবহণ মন্ত্রী থাকাকালীন শুভেন্দু অধিকারী বেশ কিছু বাস রুট চালু করেছিলেন, যার মধ্যে অনেকগুলি বিভিন্ন কারণে পরে বন্ধ হয়ে যায়। সাধারণ মানুষের সুবিধার্থে এবার সেই পুরোনো রুটগুলি পুনরায় চালু করার পাশাপাশি বেশ কয়েকটি নতুন রুটও এই তালিকায় যুক্ত করা হয়েছে।

একনজরে দেখে নিন কোন কোন রুটে চলবে এই বাসগুলি:

  • AC 39: বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন
  • AC 37A: বিমানবন্দর থেকে গড়িয়া
  • V1: বিমানবন্দর থেকে টালিগঞ্জ
  • VS2: বিমানবন্দর থেকে হাওড়া
  • VS12: নিউ টাউন থেকে হাওড়া
  • AC 6: সল্টলেক করুণাময়ী থেকে হাওড়া
  • AC 50A: রাজচন্দ্রপুর থেকে গড়িয়া
  • AC 37 / ACT 37: বারাসাত থেকে গড়িয়া
  • AC 47: সাঁতরাগাছি থেকে বিমানবন্দর
  • AC 9: নিউ টাউন থেকে এসপ্ল্যানেড
  • AC 9B: নিউ টাউন থেকে বেহালা
  • AC 12 / ACT 34: নিউ টাউন থেকে হাওড়া
  • EB 14: ইকো পার্ক থেকে এসপ্ল্যানেড
  • ACT 38: দমদম থেকে করুণাময়ী
  • ACT 23: পার্ক সার্কাস থেকে ডানকুনি
  • ACT 33 / ACT 21: হাওড়া থেকে নিউ টাউন
  • ACT 32: করুণাময়ী থেকে হাওড়া
  • ACT 1: বারাসাত থেকে করুণাময়ী
  • ACT 35: সাঁতরাগাছি থেকে নিউ টাউন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *