আমেরিকার লাগাতার হামলায় উত্তাল ইরান, আকাশ ছোঁয়ার আশঙ্কায় জ্বালানির দাম

আমেরিকার লাগাতার হামলায় উত্তাল ইরান, আকাশ ছোঁয়ার আশঙ্কায় জ্বালানির দাম

যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর থেকে টানা ১২ রাত ধরে ইরানে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনাবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই অভিযান চলছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন প্রশাসনের দাবি, বাণিজ্যিক জাহাজে ইরানের হুমকি মোকাবিলা করতেই এই আক্রমণ। তবে ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালালে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়া হবে।

অন্যদিকে, তেহরানও আমেরিকার বিরুদ্ধে কড়া হুংকার দিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়েছেন, আমেরিকার যে কোনো আগ্রাসনের জবাবে তেল ও গ্যাস পরিকাঠামোয় পাল্টা আঘাত হানবে ইরান এবং প্রয়োজনে তেল রফতানিও বন্ধ করে দেওয়া হতে পারে। এই সংঘাতের জেরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৯৫ ডলার ছাড়িয়েছে এবং জ্বালানির দাম আরও বাড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *