লাইন দেওয়ার দিন শেষ! এবার ফোনেই সারুন আবাস যোজনার আবেদন—জেনে নিন সহজ উপায়

লাইন দেওয়ার দিন শেষ! এবার ফোনেই সারুন আবাস যোজনার আবেদন—জেনে নিন সহজ উপায়

প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ির আবেদন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে বড় পদক্ষেপ নিল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এখন আর সরকারি অফিসে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই, নিজের অ্যান্ড্রয়েড ফোন থেকেই করা যাবে ‘সেল্ফ সার্ভে’ (Self Survey)

কীভাবে ও কোন অ্যাপের মাধ্যমে করবেন?

আবেদন করতে হলে গুগল প্লে স্টোর থেকে দুটি অ্যাপ ডাউনলোড করতে হবে:

  • Awass Plus 2024
  • AadhaarFaceRD

আবেদনের সহজ ধাপ: ১. রেজিস্ট্রেশন: অ্যাপ দুটি ইনস্টল করে পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন শেষ করুন। ২. তথ্য প্রদান: নাম, ঠিকানা, জব কার্ডের বিবরণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য নির্ভুলভাবে লিখুন। ৩. ছবি আপলোড: বর্তমান বাসস্থান এবং যেখানে নতুন বাড়ি তৈরি হবে—উভয় জায়গার ছবি অ্যাপে তুলুন। ৪. জমাদান: সব তথ্য মিলিয়ে দেখে ‘Upload Survey’ অপশনে ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে।

জরুরি নির্দেশিকা: আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৫ই আগস্ট। ভুল তথ্য এড়াতে জমা দেওয়ার আগে সমস্ত নথি ভালো করে মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে এই উদ্যোগ নিয়ে ব্যাপক সাড়া দেখা গেছে। ইতিমধ্যেই প্রায় ২ লাখ ৩৫ হাজার ৯৫৫টি সেল্ফ সার্ভে সফলভাবে জমা পড়েছে, যার মধ্যে উত্তরবঙ্গে আবেদনের সংখ্যা সবচেয়ে বেশি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *