১৫ আগস্ট থেকেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা! ভুয়ো আবেদন ছাঁটলেও অন্নপূর্ণা যোজনায় বড় ঘোষণা রাজ্যের

সম্প্রতি অনলাইন আবেদন যাচাইয়ের প্রক্রিয়া চলায় টাকা পাওয়া নিয়ে সাধারণ মানুষের মনে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে রাজ্য সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে, এই যাচাই প্রক্রিয়ার জন্য অর্থ প্রদান সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে যাবে না।
🔍 কড়া যাচাইয়ের নির্দেশ
মার্চেন্টস চেম্বার অব কমার্স এবং এমসিসিআই লেডিজ ফোরামের একটি অনুষ্ঠানে মহিলা ও শিশু কল্যাণমন্ত্রী মালতি রাভা রায় জানান, ভুয়ো বা ভুল তথ্য দেওয়া আবেদনকারীদের ছাঁটাই করতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে। সাইবার ক্যাফে থেকে ভুল তথ্য দেওয়া বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকার মতো একাধিক সমস্যা সামনে এসেছে। তবে কিছু ভুল আবেদনের খেসারত যাতে প্রকৃত প্রাপ্য উপভোক্তাদের দিতে না হয়, সে বিষয়ে সরকার সতর্ক। ইতিমধ্যেই প্রতিটি আবেদন সরেজমিনে যাচাইয়ের জন্য বিডিওদের (BDO) নির্দেশ দেওয়া হয়েছে।
🏛️ প্রকল্পের পরিধি বৃদ্ধি ও নতুন সুযোগ
অন্যদিতে অন্নপূর্ণা যোজনার পরিধি আরও বাড়াতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।
- সাংসদদের সুপারিশের সুযোগ: এনসিপিআই (NCPI)-এর ২০ জন সাংসদের প্রত্যেকেই আরও ৫,০০০ জন করে অতিরিক্ত যোগ্য উপভোক্তার নাম সুপারিশ করতে পারবেন।
- বঞ্চিতদের আশা: প্রথম দফায় নানা যান্ত্রিক বা তথ্যগত ত্রুটির কারণে যেসব যোগ্য মহিলারা বাদ পড়েছিলেন, তাঁরা এই নতুন সুযোগের মাধ্যমে প্রকল্পের আওতায় আসতে পারবেন।
সাংসদ শতাব্দী রায় জানিয়েছেন, বৈষম্য দূর করে একদম সাধারণ মানুষের কাছে সরকারি কল্যাণমূলক সুবিধা পৌঁছে দিতে এবং তাঁদের সাথে জনপ্রতিনিধিদের সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।