বদলের বাংলায় নতুন জোয়ার: ভবানীপুরে তেরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, ৭০ লক্ষ পতাকা বিলির ঘোষণা!

বদলের বাংলায় নতুন জোয়ার: ভবানীপুরে তেরঙ্গা যাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু, ৭০ লক্ষ পতাকা বিলির ঘোষণা!

ভবানীপুর: পশ্চিমবঙ্গে এ বছর ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচিকে কেন্দ্র করে দেখা দিয়েছে অভূতপূর্ব উদ্দীপনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচনা করা এই দেশাত্মবোধক উদ্যোগটি রাজনৈতিক টানাপোড়েনের কারণে এতদিন রাজ্যে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। তবে ২০২৬ সালে ক্ষমতার পরিবর্তনের পর ছবিটা এক মুহূর্তে বদলে গেছে। এ বছর স্বাধীনতা দিবস উদযাপনে এক নতুন ও ঐতিহাসিক আয়োজনের সাক্ষী হতে চলেছে গোটা বাংলা।

শুক্রবার কলকাতা সার্ভে বিল্ডিংয়ের সামনে থেকে হাজরা মোড় পর্যন্ত এক বিশাল ‘তেরঙ্গা যাত্রা’র আয়োজন করা হয়। হাজার হাজার সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে পদযাত্রায় হেঁটে এই মেগা কর্মসূচির সূচনা করেন রাজ্যর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী জানান, পূর্বতন সরকারের আমলে এই রাষ্ট্রবাদী কর্মসূচিতে প্রশাসনিক উদ্যোগের অভাব ছিল। কিন্তু নতুন সরকার আসার পর সাধারণ মানুষের আবেগকে সম্মান জানিয়ে রাজ্যজুড়ে সরকারিভাবেই এই আয়োজন করা হচ্ছে।

রাজ্য সরকারের বিশেষ পরিকল্পনা:

  • ৭০ লক্ষ জাতীয় পতাকা বিতরণ: সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে অন্তত ৭০ লক্ষ তেরঙ্গা বিলি করা হবে।
  • সরকারি ভবনে আলোকসজ্জা: সমস্ত প্রশাসনিক ও সরকারি প্রতিষ্ঠানকে জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলা হবে।
  • স্কুল-কলেজে নানা প্রতিযোগিতা: তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগিয়ে তুলতে বসে আঁকো, ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১০ আগস্টের মেগা মিছিলের আহ্বান:

আগামী ১০ আগস্ট বিকেল ৩টেয় রেড রোডে নেতাজী সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশ থেকে বিড়লা তারামণ্ডলের ৭ নম্বর গেট পর্যন্ত একটি সুবিশাল তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ এতে অংশ নেবেন। দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে এই মিছিলে যোগ দেওয়ার বিনম্র আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রধানমন্ত্রীর বার্তা স্মরণ করিয়ে দিয়ে তিনি সবাইকে ‘হর ঘর তেরঙ্গা, দিল সে তেরঙ্গা, প্যায়ার সে তেরঙ্গা’ সফল করার আহ্বান জানান। এ দিনের মিছিলে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজস্থানের নেতা রাজ্যবর্ধন রাঠোর, রাজ্য মন্ত্রিসভার সদস্য তাপস রায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, বিধায়ক শঙ্কর সিকদার, শিশির বাজোরিয়া এবং বিজেপির জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *