তরুণীর গলায় তার পেঁচিয়ে রোমহর্ষক ধর্ষণ! এনকাউন্টার শেষে গ্রেপ্তার অভিযুক্ত!

তরুণীর গলায় তার পেঁচিয়ে রোমহর্ষক ধর্ষণ! এনকাউন্টার শেষে গ্রেপ্তার অভিযুক্ত!

আহমেদাবাদের আনন্দনগর এলাকায় পিজি-তে থাকা এক ইন্টেরিয়র ডিজাইনিং ছাত্রীর ওপর অকথ্য অত্যাচারের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। গত শনিবার রাতে ছাদে পায়চারি করার সময় ওই ছাত্রীকে জোর করে উপরে নিয়ে গিয়ে গলায় তার পেঁচিয়ে দীর্ঘক্ষণ ধরে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। পাশবিক নির্যাতন চালিয়ে তরুণীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাইরে থেকে দরজা আটকে পালিয়ে যায় অভিযুক্ত নিরাপত্তারক্ষী। পরে প্রতিবেশীরা এসে তরুণীকে উদ্ধার করেন এবং থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ নড়েচড়ে বসে। অপরাধীকে ধরতে গঠন করা হয় ১০টি বিশেষ দল এবং সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে শুরু হয় তল্লাশি অভিযান।

রবিবার সকালে তল্লাশির সময় অভিযুক্তের হদিশ মিললে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। সেই সময় পুলিশের বন্দুক কেড়ে নিয়ে এক কর্মীকে আহত করে পালানোর চেষ্টা করে ওই নিরাপত্তারক্ষী। পরিস্থিতি সামাল দিতে পালটা গুলি চালায় পুলিশ, যার ফলে পায়ে গুলিবিদ্ধ হয় অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের হরদোইয়ের বাসিন্দা ওই ব্যক্তি মাত্র ছয় দিন আগে ওই আবাসনে নিরাপত্তারক্ষীর কাজে যোগ দিয়েছিল। বর্তমানে আহত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তার কাছ থেকে নিগৃহীতার ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *