শখের দাম আকাশছোঁয়া, কোটি টাকা খরচ করে কুকুর হলেন ২৬ বছরের যুবক!

শখের দাম আকাশছোঁয়া, কোটি টাকা খরচ করে কুকুর হলেন ২৬ বছরের যুবক!

সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া একটি অদ্ভুত ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। মাত্র ছাব্বিশ বছর বয়সি এক জাজল কোটিপতি শিল্পপতি নিজের আজব শখ পূরণ করতে বিপুল অর্থ ব্যয় করেছেন। নিজের অবয়ব ও জীবনযাপন হুবহু কুকুরের মতো করতে তিনি নাকি প্রায় ২২০ কোটি টাকা খরচ করেছেন। একাধিক অস্ত্রোপচারের মাধ্যমে নিজের শারীরিক গঠনে পরিবর্তন এনে তিনি এখন চারপেয়ে প্রাণীর মতোই চলাফেরা করছেন। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, ওই যুবক ঠিক একটি কুকুরের মতো হেঁটে বেড়াচ্ছেন এবং তাদের মতোই আচরণ করছেন।

ভাইরাল হওয়া এই ভিডিওটি সামনে আসতেই নেট দুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা এই অদ্ভুত কাণ্ড দেখে রীতিমতো অবাক হয়েছেন। অনেকের প্রশ্ন, বিপুল সম্পত্তির মালিক হয়েও কেউ কেন মানুষ থেকে কুকুর হওয়ার এমন আজব শখ বেছে নেবেন? কেউ কেউ এটিকে নিছক বোকামি হিসেবে দেখলেও, অনেকেই আবার পুরো ঘটনাটিকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন। সোশাল মিডিয়ায় এই ভিডিওটি নিয়ে বর্তমানে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *