কাগজের নোট অতীত, আসছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট!

কাগজের নোট অতীত, আসছে ১০ ও ২০ টাকার প্লাস্টিকের নোট!

ছেঁড়া-ফাটা ও মলিন কাগজের নোটের দিন শেষ করে এবার ভারতে চালু হতে চলেছে প্লাস্টিক বা পলিমার নোট। মঙ্গলবার সংসদেই এই প্রস্তাবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। রিজার্ভ ব্যাঙ্কের তরফে প্রাথমিক পর্যায়ে ১০০ কোটি করে ১০ এবং ২০ টাকা মূল্যের পলিমার নোট বাজারে ছাড়ার প্রস্তাব পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, সরকারের তরফ থেকে এই প্রস্তাবে সম্মতি দেওয়া হয়েছে। তবে প্রচলিত কাগজের নোটের পাশাপাশি পরীক্ষামূলকভাবে এই পলিমার নোটগুলি বাজারে ছাড়া হবে। পরীক্ষা সফল হলে এর পরিধি আরও বাড়ানো হবে।

আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, কাগজের তুলনায় এই নোট চারগুণ বেশি টেকসই এবং সহজে নষ্ট হয় না। নোট তৈরির খরচ কমাতে এবং দীর্ঘস্থায়ী করতে এই বিশেষ পলিমার উপাদান ব্যবহার করা হচ্ছে। ইতিমধ্যেই এর জন্য বিশেষ টেন্ডারের প্রক্রিয়া শুরু হয়েছে। সব কিছু ঠিকঠাক এগোলে আগামী অর্থবর্ষের শুরুতেই এই নোটগুলি সাধারণ মানুষের হাতে পৌঁছাতে পারে। যেহেতু ১০ ও ২০ টাকার নোট সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তাই প্রাথমিক ধাপে এই দুটি নোট বেছে নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *